এ যে আত্মদগ্ধ সমাচার—
এ যে আত্মদগ্ধ সমাচার— আর কত করিবে বধিরতার লালন? আমি আজ ক্লান্ত নই, শুধু একটু সময় প্রয়োজন— আমিত্বটাকে খুঁজে পাওয়ার গোপন প্রয়াসে। যেন ব্যথিত বেদনা প্রকাশ করিতেছে এক সত্য মর্মকথা। এ তো কেবলই কাদা-মাটির এক পাতলা প্রলেপ; তবে এর নিচে লুকায়িত আছে ঘোর-অঘোর শত পুতিবেদ। অন্তঃস্থ মানুষের নিরন্তর বশ্যতায় নেত্রে জাগায় শিষ্টতার বেগ। তুমি বা কবে এত ধৈর্যশীল হলে? অনিচ্ছা সত্ত্বেও ভোগ-বিলাসের ভার বহন করিলে; তবু নীরবতার আবরণে লুকায়ে রাখিলে তোমার আমূল সমাচার। ইহা জানিও— এ কেবল আমার নয়, অপরিমেয়েরও অন্তর্লিখিত ইতিহাস। ✒️Thomas T.G.